ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

এটিএন বাংলা ইউকের বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন আর নেই

নিজস্ব সংবাদ :

এটিএন বাংলা ইউকের বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি গত ৪ ফেব্রুয়ারি ভোররাতে বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক বাংলাদেশের জাতীয় নির্বাচন উপলক্ষে সুমন দেশে বেড়াতে গিয়েছিলেন। তার ইন্তেকালে পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী আজই যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পৌঁছেছেন। এছাড়া সকালে বিমানের ফ্লাইটে সুমনের স্ত্রী ও লন্ডনের রেডব্রিজের বাসিন্দা তার বড় ভাই দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

কায়সারুল ইসলাম সুমন সাংবাদিকতা জীবনে দীর্ঘদিন প্রবাসী গণমাধ্যমে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এনটিভি ইউকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চ্যানেল নাইনের প্রতিনিধি হিসেবে দীর্ঘ সময় কাজ করার পর তিনি এটিএন বাংলা ইউকে যোগ দেন।

তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের একজন সদস্যও ছিলেন। তার মৃত্যুতে প্রবাসী সাংবাদিক মহলসহ বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
১৩৪ বার পড়া হয়েছে