ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধের হুমকি বিসিবির

নিজস্ব সংবাদ :

দাবি মেনে নেওয়ার পর ক্রিকেটাররা আজকের মধ্যে মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের হুমকি দিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির এক পরিচালক।

ক্রিকেটাদের দাবির মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিসিবি জানায়, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে বোর্ড বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করেছে, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। চলমান সংকটময় সময়ে ক্রিকেটারদের পেশাদারত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছে বিসিবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
১০৮ বার পড়া হয়েছে