ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

মুস্তাফিজকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ :

আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে ভারত আমাদের ক্রিকেটার মুস্তাফিজকে অপমান করেছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা।

মির্জা ফখরুল বলেন, ভারতে খেলতে যাওয়া নিয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত। তবে এটাও মনে করি যে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। তবে আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে এ পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। নির্বাচনি প্রচারণা শুরু হলে প্রকৃত অবস্থা বুঝা যাবে।

ভারতের সাথে পানি চুক্তি নিয়ে ফখরুল বলেন, জনগণের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন যে নদীগুলো আছে, সেগুলোর ব্যাপারে আমরা ভারতের সাথে আলোচনা করব। আমরা তাদের কাছ থেকে পানির হিস্যা আদায় করব। আমরা যদি ভারতের সাথে সঠিক ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তবে তাদের বিরূপ আচরণ কমে যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
১২৩ বার পড়া হয়েছে