ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বড় জয় দিয়ে বিপিএলে দুর্দান্ত শুরু রংপুর রাইডার্সের

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই ৭ উইকেটের দারুণ জয় পেয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল।

লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও ডেভিড মালান। উদ্ধোধনী জুটিতে ম্যাচ জয়ের কাছাকাছি নিয়ে যান তারা।

দলীয় ৯১ রানে ২ ছক্কা ও ৪ চারে ৩১ বলে ৪৭ রান করে মুকিদুল ইসলামের বলে আউট হন লিটন দাস। তাওহিদ হৃদয়ও বেশিক্ষণ স্থায়ী হননি। ৩ বলে ১ রান করে একই বোলারের দ্বিতীয় শিকার হন তিনি। ম্যাচ জয়ের দুই রান আগে থাকতে ২ ছক্কা ও ৫ চারে ৫১ রান করে আউট হন ডেভিড মালান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় রাইডার্স।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। নাহিদ রানার বলে আলিস ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যাডাম রসিংটন। তবে এরপর ঝোড়ো রান তুলেন নাঈম শেখ।

মুস্তাফিজের শিকার হওয়ার আগে ২০ বলে ৩৯ রান করে ফেরেন নাঈম। নাঈমের আউটের পরই দ্রুতই ভাঙতে থাকে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। মাহমুদুল হাসান জয় ফেরেন শূন্য রানে।

মিডল ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেন ফাহিম আশরাফ। মাহফিজুল ইসলাম রবিনকে দিয়ে শুরু, এরপর একে একে ফেরান মাসুদ গুরবাজ, অধিনায়ক শেখ মেহেদী ও শরিফুল ইসলামকে।

পরে আবু হায়দার রনিকে ফেরালে পূর্ণ হয় ফাহিমের পাঁচ উইকেট। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১০২ রানে থামে চট্টগ্রাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১২১ বার পড়া হয়েছে