ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার ক্যাপিটালসের কোচ

নিজস্ব সংবাদ :

বিপিএলে ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দলের সঙ্গে মাঠে এসেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। কে জানতো, এই দিনটিই হবে তার শেষ দিন!

খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতিতে ছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে পড়ে যান মাহবুব। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। এরপর দ্রুত নেওয়া হয় হাসপাতালে।

কিন্তু বাঁচানো যায়নি মাহবুব আলীকে। পথেই নিস্তেজ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের কোচ। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

দেশের ক্রিকেটে স্থানীয় এই কোচের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১৩২ বার পড়া হয়েছে