ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

লা লিগায় নিষেধাজ্ঞা পেল রিয়ালের চার খেলোয়াড়

নিজস্ব সংবাদ :

লা লিগার চলতি বছরে আর মাত্র দুই ম্যাচ বাকি। ঠিক এমন সময়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের উত্তপ্ত ঘটনায় বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ম্যাচে দুই ডিফেন্ডার ফ্রান গার্সিয়া ও আলভারো ক্যারেরাস মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। এদিকে বেঞ্চে থেকেই লাল কার্ড দেখেন এন্ডরিক।

এরপরই ডিসিপ্লিনারি কমিটি আনুষ্ঠানিকভাবে যে শাস্তি ঘোষণা করেছে, তাতে একাধিক মূল খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে জাভি আলোনসোর দলকে।

সবচেয়ে কম সাজা পেয়েছেন ফ্রান গার্সিয়া। এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ফলে ১৪ ডিসেম্বর আলাভেসের বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারবেন না রিয়ালের এই লেফট–ব্যাক।

তবে আলভারো ক্যারেরাস, এন্ডরিক এবং দানি কারভাহালকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ম্যাচে কার্ড না দেখলেও ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে রেফারিদের অসম্মান করার অভিযোগে নিষেধাজ্ঞা পান কারভাহাল।

এর মানে রিয়াল মাদ্রিদ তাদের বছরের শেষ দুই লিগ ম্যাচ—আলাভেস ও সেভিয়ার বিপক্ষে এই তিনজনকে ছাড়াই নামবে। কারভাহালের অনুপস্থিতি আপাতত তেমন ক্ষতি করবে না, কারণ তিনি এখনও ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ নন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
১৫১ বার পড়া হয়েছে