ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস

গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ!

নিজস্ব সংবাদ :

গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ!

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণ অধিকার পরিষদে ফের যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান নিজেই।

রাশেদ খান বলেন, ‘আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে সকল লড়াই-সংগ্রামে রাজপথে ছিল তিনি।

এমনকি সেসময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তিনি আরো বলেন, ‘আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে। এর আগেও সে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে।

এ নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে তাকে আমরা য কোনো মূল্যে দলে ফেরাতে চাই। এর আগে বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন। আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। যে দল থেকেই নির্বাচন করি সেটা পরে জানানো হবে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৫৬ বার পড়া হয়েছে