ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট: অর্থ উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট, তাদের বিলাসী জীবনে পরিচিতরা হতাশাগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি স্মার্ট। তারা ব্যাংকারের চেয়েও বড় ব্যাংকার।

তারা দুর্নীতি করার জন্য নানা উপায় বের করেন। তারা অতিরিক্ত স্মার্ট। তাদের বিলাসী জীবনে পরিচিতরা হতাশাগ্রস্ত হন। এ সময় রাজনীতিবিদরা ঠিক থাকলে সহজে সমাজে পচন ধরবে না এবং দুর্নীতি কমে আসবে বলেও জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘শুধু শাস্তি দিয়েই নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করলে দুর্নীতি কমে আসবে। দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এড়িয়ে চলা হতো। দুর্নীতিবাজদের খারাপ লোক হিসেবে ঘৃণা করা হতো।

মেয়ে বিয়ে দিতে চাইত না, এখন টাকা আছে—লাফ দিয়ে বিয়ে দিতে যায়, অনুষ্ঠানে সম্মান জানাতে যায়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে বড় জিনিস। আমি একটা কাজ করব, সেটা কেন করছি, কার জন্য করছি সেটা জানব। আর জবাবদিহি থাকতে হবে।’

তিনি বলেন, ‘এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও তো শাস্তি হবে না, দেশের ক্ষতি পূরণ হবে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৬৩ বার পড়া হয়েছে