ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২৩

নিজস্ব সংবাদ :

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২৩

ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় ভারি বর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ১২৩ জন মারা গেছেন এবং ১৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) আজ শনিবার এই খবর জানিয়েছে।

ডিএমসির মহাপরিচালক সাম্পাথ কোটুভেগোডা বলেছেন, ‘সপ্তাহব্যাপী ভারি বর্ষণের কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ৪৩ হাজার ৯৯৫ জনকে রাষ্ট্রায়ত্ত কল্যাণ কেন্দ্রে সরানো হয়েছে এবং ত্রাণ কার্যক্রম চলছে।’ ডিএমসির বরাতে বলা হয়েছে, বিশাল ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছে।

কোটুভেগোডা কলম্বোতে সাংবাদিকদের বলেন, ‘সশস্ত্র বাহিনীর সহযোগিতায় ত্রাণ কার্যক্রম চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাব সোমবার থেকে অনুভূত হতে শুরু করে, যদিও ঝড়টি বুধবার শ্রীলঙ্কার ভূমি স্পর্শ করে। এর ফলে পুরো দ্বীপে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। শনিবার নিম্নভূমির বন্যা পরিস্থিতি আরো ভয়ংকর রূপ নেয়।

কর্তৃপক্ষ কেলানি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য উদ্ধারের নির্দেশ জারি করে। কেলানি নদীর বাঁধ শুক্রবার সন্ধ্যায় ভেঙে যাওয়ায় শত শত মানুষ সাময়িক আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়। এদিকে দেশের বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে রাজধানীতে বৃষ্টি কমে গেছে। তবে দ্বীপের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো বৃষ্টিপাত হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত শনিবার বিমান যোগে ত্রাণ সরবরাহ পাঠিয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলঙ্কায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী আমরা আরো সহায়তা পাঠাতে প্রস্তুত।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৭৪ বার পড়া হয়েছে