ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

ঠিকানা জটিলতায় সৌদিসহ ৭ দেশে পোস্টাল ভোটার নিবন্ধন স্থগিত

নিজস্ব সংবাদ :

প্রবাসী ভোটারদের ঠিকানা বিভ্রাটের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাত দেশে পোস্টাল ব্যালটের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমাদ বিষয়টি নিশ্চিত করেন।

ইসি জানায়, ‘Postal Vote BD’ অ্যাপে বিপুলসংখ্যক প্রবাসী সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় ব্যালট পেপার পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে আপাতত বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে।

কমিশন জানিয়েছে, ঠিকানা সংশোধন না করা পর্যন্ত এসব দেশে কোনও ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। তাই প্রবাসী ভোটারদের দ্রুত সঠিক তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ইসি।

ইসি বলছে, ঠিকানা সংক্রান্ত জটিলতা নিরসন হলেই সংশ্লিষ্ট দেশগুলোতে আবার নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৭৫ বার পড়া হয়েছে