ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন আমিনুল

নিজস্ব সংবাদ :

সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন আমিনুল

ক্রীড়াঙ্গনে এমন কিছুর নজির একেবারেই নেই। ক্রীড়া সংস্থার ভুলের কারণে সর্বোচ্চ পর্যায় থেকে ক্ষমা চাওয়ার ঘটনা আরো বিরল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম সেই প্রথাটাই ভাঙলেন। গত সোমবার হোটেল সোনারগাঁওয়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ‘অনাকাঙ্খিত’ ঘটনার জন‌্য ভিডিও বার্তা দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি। সঙ্গে ভুল কার কারণে হলো বিষয়টি তদন্ত করেও দেখবেন তিনি।

সারাদেশের ক্রিকেট সংগঠকদের নিয়ে রোববার ও সোমবার দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করে বিসিবি। সোমবার সেই আয়োজনের সমাপনী অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েও প্রবেশের সুযোগ না পেয়ে আয়োজন বয়কট করেন ক্রীড়া সাংবাদিকরা। হোটেলের বাইরে অবস্থান, স্লোগান দেয়ার পর সংবাদ সম্মেলন বর্জন করেন।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম কোন বড় আয়োজন ছিল সেই অনুষ্ঠান৷ সমাপনী দিনে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রার ২৫ বছর উপলক্ষে সাবেক ক্রিকেটারদের এক ছাতার নিচে নিয়ে আসা হয়। যেখানে কেক কেটে উদযাপন করা হয় এই মাইলফলক। কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যায় সংবাদমাধ্যমের উপস্থিতি ছাড়াই।

এই অনুষ্ঠানে ঢুকতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আজ বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওবার্তায় ক্ষমা প্রার্থনা করেন আমিনুল।

ভিডিওবার্তায় সাংবাদিকদের প্রতি বিসিবি সভাপতি বলেন, ‘‘গত ১০ নভেম্বর (সোমবার) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ হতে হতে একটু সময় লেগে গিয়েছিল। কিন্তু যখন বাইরে এসে দেখলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষা করার যে কাজ ছিল ক্রিকেট বোর্ডের বা আমার; আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে