ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

নিজস্ব সংবাদ :

আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আজ বিকেলেই বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। দুইটি ভিন্ন ফ্লাইটে তাদের ঢাকা পা রাখার সূচি রয়েছে। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও আজ বিকেলে দেশে ফিরবে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সীমিত পরিসরের সিরিজ খেলবে এবার। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম‌্যাচ হবে দুই দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মিরপুরে তিন ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। ২৪ অক্টোবর দুই দল চট্টগ্রাম সফর করবে। বন্দরনগরীতে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর ও দ্বিতীয়টি ২৯ অক্টোবর। শেষ টি-টোয়েন্টি হবে ৩১ অক্টোবর। তিন ম্যাচেই খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

এবারের সফরে শুধু সাদা বলেই খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ওয়ানডে খেলেছিলেন তারা। টি-টোয়েন্টি খেলেছিলেন তারও তিন বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
২৬৫ বার পড়া হয়েছে