ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

নিজস্ব সংবাদ :

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মো: রতন মিয়া, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। রবিবার বিকেলে রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতায় মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে কূটনৈতিক দায়িত্বপত্র উপস্থাপন করেন তিনি।

এর আগে, মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) ড্রাম ও ট্রাম্পেট ব্যান্ডের নেতৃত্বে ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে রিপাবলিক স্কয়ার থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়।

পরিচয়পত্র পেশের পর এক বৈঠকে রাষ্ট্রপতি মুইজ্জু এবং হাইকমিশনার নাজমুল ইসলাম দুজনেই দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহ্যবাহী ও সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তারা বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে পারস্পরিক সহায়তা, আস্থা ও সহযোগিতার ঐতিহাসিক বন্ধনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও গভীর ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসম্পন্ন বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক সুবিধা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধনের ভিত্তিপ্রস্তর রচনা করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে