ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

নিজস্ব সংবাদ :

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবে ইতোমধ্যে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।’’

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘‘যুক্তরাষ্ট্রে অবস্থান ক‌রে প্রধান উপদেষ্টা গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলেছেন, তা তাত্ত্বিক (থিউরিটিক্যাল)।’’

আইন উপদেষ্টার ম‌নে করেন, আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি ব‌লেন, ‘‘আমরা সবাইকে নি‌য়ে শান্তিতে ও নিরাপদে বাস কর‌তে চাই। এখানে পাহাড়ি-বাঙালি বলে ভেদাভেদের যে দেওয়াল তুলে দেওয়া হয়, সেটা ঠিক নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।’’

এ সময় আইন উপদেষ্টার সঙ্গে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দে‌লোয়ার হো‌সেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব লিমন শাহ কানুসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
১২০ বার পড়া হয়েছে