ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ঝুললো দুদকের নোটিশ

নিজস্ব সংবাদ :

আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ঝুললো দুদকের নোটিশ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ঝুলেছে দুর্নীতি দমন কমিশনের নোটিশ।

তিনি ও তার পরিবারের সদস্যরা বৈধ আয়ের বাইরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অবস্থায় তাদের সম্পদের পূর্ণ বিবরণ আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা ৩ সদস্যের একটি দল সিলেট নগরীর পাঠানটুলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এ নোটিশ টানিয়ে দেয়।

দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশটি টানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান।

নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হলো।

২১ কার্যদিবসের মধ্যে বিস্তারিত বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১১৩ বার পড়া হয়েছে