ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যারা হাজতে আছেন, তাদেরও ভোটের ব্যবস্থা করব: সিইসি

নিজস্ব সংবাদ :

যারা হাজতে আছেন, তাদেরও ভোটের ব্যবস্থা করব: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলছেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার তার অনেক কিছু এগিয়ে নিয়েছি।’ আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।

ভোটে কাজ করা ১০ লাখ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হন। এবার তাদেরও ভোটাধিকারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিইসি।

তিনি বলেন, ‘ভোটে ১০ লাখ মানুষ কাজ করে। তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করব। যারা হাজতে আছে, তাদের ভোটের ব্যবস্থা করব।
আমরা সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

সিইসি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। তার মধ্যে বিশাল একটা ভোটার তালিকা, তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছি।

৯টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার তার অনেক কিছু এগিয়ে নিয়েছি।

তিনি আরো বলেন, ‘সংস্কার কমিশনের আলোচনায় অনেক কিছু হয়েছে। আর যেটুকু গ্যাপ আছে তা আপনারা আজ পূরণ করে দেবেন। আইটি সাপোর্ট পোস্টাল ব্যালট অনেক পরীক্ষা করার পরে আমরা তা হাতে নিয়েছি।

নির্বাচনী এই সংলাপে সভাপতিত্বে করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ ছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে