ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

মৌলভীবাজারে তেলের পাইপ লাইনে আগুন লেগে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব সংবাদ :

মৌলভীবাজারে তেলের পাইপ লাইনে আগুন লেগে বাবা-ছেলের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা-ছেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এখনো লড়াই করছেন দগ্ধ মা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান বশির মিয়া (৫৪)। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তার ছেলে রেজোয়ান মিয়া (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন ভুনভীর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া। তিনি জানান, মা ফারজানা আক্তার পারভীন (৩৬) আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উপজেলার ভুনভীর ইউনিয়নের ইলামপাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তরা অবৈধভাবে ছিদ্র করলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছি। শেভরন ও প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো। নিহতদের পরিবারকে সহযোগিতা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৪৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২৮ বার পড়া হয়েছে