ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস

সেন্ট মার্টিন বন্ধ ছিল না, পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে: রিজওয়ানা

নিজস্ব সংবাদ :

সেন্ট মার্টিন বন্ধ ছিল না, পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে: রিজওয়ানা

সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, তবে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশ্ব নদী দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রিজওয়ানা হাসান এ কথাগুলো বলেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

রিজওয়ানা হাসান বলেন, ‘সেন্ট মার্টিনের স্থানীয় মানুষ হোটেলগুলোর মালিক নয়।

আন্দোলন যারা করেন, তাদের বেশির ভাগই হচ্ছে বাইরের ব্যবসায়ী। সেন্ট মার্টিন ব্যবসায়ীদের নয়, সেন্ট মার্টিন সবার।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সেন্ট মার্টিনকে বাঁচাতে পারলে পর্যটন চলবে। সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে।

এটা বৈশ্বিক অনুশীলন। আর সেন্ট মার্টিনে রাত্রী না যাপনের সিদ্ধান্ত ২০১৬ সালে হলেও তা বাস্তবায়ন হয়নি। এ সরকার এসে তা বাস্তবায়ন করছে।’
তিনি বলেন, ‘কয়েকজন জাহাজ ব্যবসায়ী আর হোটেল ব্যবসায়ী কাছে আমাদের সবার সেন্ট মার্টিন কি তুলে দেব?’

এ সময় চলনবিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘এখন শিক্ষাপ্রতিষ্ঠান হবে বিলে! শিক্ষাপ্রতিষ্ঠানে যারা লেখাপড়া করেন, তারা কেমন করে এ দাবি তুলতে পারেন, এ দাবি নিয়ে আন্দোলন করতে পারেন বা প্রস্তাব পাঠাতে পারেন?’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
৯৭ বার পড়া হয়েছে