ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু অধিকারী অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের উত্থান ‘সড়ক-মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট করা যাবে না’ সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের অন্তর্বর্তী সরকারের বাণিজ্যিক চুক্তি ও দুর্নীতির তদন্তে হাইকোর্টে রিট হাম ও উপসর্গ নিয়ে এক দিনে প্রাণ গেল সর্বোচ্চ ১৭ শিশুর বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল জয়ের সেলিব্রেশন মুডে বিজেপি, তৃণমূলের ওপর হামলা শুরু অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

নিজস্ব সংবাদ :

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলেসহ পৃথক সড়ক দূর্ঘটনার ৪ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের শামীমা আক্তার, তার ৫ বছরের ছেলে তৌকির আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটির জয়ংকর রায় ও খুলনা জেলার বাগের হাটের ফুরকান আলী।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে অসুস্থ আত্মীয়কে দেখতে বানিয়াচং উপজেলার সাগরদীঘির পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলী তার স্ত্রী শামীমা আক্তার ও শিশু ছেলে তৌকিরকে নিয়ে নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস তার স্ত্রী ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, সকাল ৬ টায় বাহুবলের হাফিজপুরে সিলেটগামী শ্যামলী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফুরকান আলীর নামে একজনের মৃত্যু হয়। তিনি খুলনা জেলার বাগের হাটের বাসিন্দা। এছাড়া সকাল ৯ টায় শায়েস্তাগঞ্জের ফার্দিন মার্দিন রেস্টুরেন্টের পাশে ট্রাক চাপায় মারা যান জয়ংকর রায়। জয়ংকর হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার বাসিন্দা।

তিনি শায়েস্তাগঞ্জে অলিপুরে প্রাণ আর এফ এল কোম্পানীর শ্রমিকের কাজ করতেন। ডিউটি শেষে তিনি বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে