ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর: নুরুল হক নুর

নিজস্ব সংবাদ :

জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর! শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা বলেন তিনি। বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে এ বার্তা দেন নুর।

সম্প্রতি কালের কণ্ঠে হাজির হয়েছিলেন হাবিব। সেখানে নুর ও তার দলের প্রসঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

ডাকসু নির্বাচনে শিবির ও ছাত্রদলের লড়াইয়ে পাত্তাই পায়নি নুরের দল থেকে দেওয়া প্যানেল। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন মাত্র ১৩৬ ভোট। সেই প্রসঙ্গে কথা বলতে দেখা যায় হাবিবুর রহমান হাবিবকে। নুরের শেয়ার করা ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায়, ‘যে ছেলে আমরণ অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, একবার চিন্তা করুন তো যে ছেলের কারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছি, সেই ছেলেকে এত বড় অসম্মানিত করব? ছাত্রদলের ভিতরে হাজার দোষ আছে আপনি ভোট দিলেন না, আমার কোনো আপত্তি নাই।

কিন্তু যারা আন্দোলনে ছিল, যারা ভোটটা নিয়ে আসলো ফ্যাসিস্টকে পতন ঘটিয়ে, যে ছেলেটা আমরণ অনশন করলো, তাকে কেন আপনারা অবহেলা করলেন? এই প্রশ্নটার উত্তর কি কেউ দিতে পারবে? মিলাতে পারবে কেউ?’

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে নুর লেখেন, ‘জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর! যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই তাদেরও ভুলে যাই!’ নুরের সেই পোস্টে অনেকেই মন্তব্য করে নিজের মতামত জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘বিন ইয়ামিন মোল্লা ভাই এর জন্য কষ্ট লাগলো। আরো বেশি ভোট পাইতে পারতো।’ কারো মতে, ‘জুলাইতে যুদ্ধ করেছে সবাই।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে