ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব সংবাদ :

বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানবাহিনীর বিশেষ সি-১৩০বি ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে জামাল ভূঁইয়া ও তার সতীর্থদের বহনকারী বিমান। দলের সঙ্গে দেশে ফিরেছেন ক্রীড়া সাংবাদিকেরাও।

বাংলাদেশ বিমানবাহিনী নিজেদের সরকারি ফেসবুক পেজে জানায়, নেপালের অস্থিতিশীল পরিস্থিতিতে আটকে থাকা জাতীয় ফুটবল দলকে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রসঙ্গত, ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করলেও ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। দুর্নীতিবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফুটবলাররা হোটেলে আটকা পড়ে যান।

তাদের নিরাপদে দেশে ফেরাতে বাফুফে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকার একযোগে উদ্যোগ নেয়। দেশটির বিমানবন্দরে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত শফিকুর রহমানসহ দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছিলেন, আটকে পড়া ফুটবলারদের দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
১৫৬ বার পড়া হয়েছে