ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে সহিংস বিক্ষোভ ঘিরে এবার সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নিজস্ব সংবাদ :

ফ্রান্সে সহিংস বিক্ষোভ ঘিরে এবার সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ফ্রান্সে সহিংস বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শনিবার সম্ভাব্য বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি সেনাসদস্যদেরও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় পরিষদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সহিংসতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ‘সেন্তিনেল’ ইউনিটের সদস্যদের কাজে লাগানো হবে। এর ফলে পুলিশ ও জেন্ডার্মেরির সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আরও বেশি মনোযোগ দিতে পারবেন।

শনিবারের কর্মসূচি ঘিরে ব্যাপকসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু।

প্রধানমন্ত্রীর অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার বিশৃঙ্খলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভকে কাজে লাগিয়ে কট্টর বামপন্থি গোষ্ঠীগুলো সহিংসতা উসকে দিয়েছে। এসব গোষ্ঠীকে প্রেসিডেন্টের কার্যালয় ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে মিছিল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৮ বার পড়া হয়েছে