ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে হামলার পর হুতিদের নতুন সতর্কবার্তা

নিজস্ব সংবাদ :

রিয়াদে হামলার পর হুতিদের নতুন সতর্কবার্তা

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলার পরপরই হুতিরা এয়ারলাইনস, যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা এড়িয়ে চলার জন্য পুনরায় কঠোর সতর্কবার্তা জারি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছে, পবিত্র মক্কা ও মদিনার বিমানবন্দর ছাড়া সৌদির বাকি সব বিমানবন্দর ও আকাশসীমা এখন থেকে হুতিদের সামরিক অভিযানের আওতায় থাকবে।

সেই সাথে সতর্কবার্তাটি সবাইকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং যেকোনো ব্যর্থ প্রতিরোধের জন্য সৌদি আরব দায়ী থাকবে বলে বিবৃতিতে যোগ করেন এই সামরিক মুখপাত্র।

উদ্ভূত পরিস্থিতির কারণে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদিতে এটি ছিল সবচেয়ে মারাত্মক হামলা। এ ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরান-সমর্থিত হুতি এবং সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
৫ বার পড়া হয়েছে