ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত কিশোর ‘গ্যাং লিডার রতন’ ছাত্রদলের মিছিলে, ছবি ভাইরাল

নিজস্ব সংবাদ :

আলোচিত কিশোর ‘গ্যাং লিডার রতন’ ছাত্রদলের মিছিলে, ছবি ভাইরাল

আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের একটি ছবি ভাইরাল হয়েছে কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের পেছনে মিছিলে।

গতকাল শুক্রবার থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন দায়িত্বশীল একজন ছাত্রনেতা কীভাবে আলোচিত কিশোর গ্যাং লিডারকে সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছেন তা নিয়ে সমালোচনা চলছে।

ভাইরাল ছবিতে দেখা গেছে, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার পেছনের আলোচিত রতন গ্যাংয়ের প্রধান মো. রতন তার সহযোগীদের নিয়ে মিছিল করছে। রতনকে গত বুধবার বিকেলে একটি মিছিলে দেখা গেছে। মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন। তার ঠিক পেছনে ছিলেন রতন। কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্মসাগর পাড় সড়কে ওই মিছিল হয়।

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন বলেন, আমি গ্যাং লিডার রতনকে চিনি না। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে কীভাবে সে আমার পেছনে দাঁড়িয়েছে; তা আমি বলতে পারবো না। ছাত্রদল কখনো কিশোর গ্যাং কালচার সমর্থন করে না। এখন থেকে দলীয় কর্মসূচিগুলোতে গভীরভাবে দৃষ্টি রাখা হবে।

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মহসিনের সঙ্গে কিশোর গ্যাং লিডার রতনের ছবিটি খতিয়ে দেখব। এর সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

রতন গ্রুপের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালিয়েছে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী। সর্বশেষ ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রতনকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে বেরিয়ে তিনি এলাকায় আছেন। তার মুঠোফোন বন্ধ থাকায় মিছিলে অংশ নেওয়ার বিষয়ে তার বক্তব্য নেওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, কুমিল্লার অন্যতম শীর্ষ কিশোর গ্যাং লিডার রতন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। তিনি এখন জামিনে আছে বলে জেনেছি। তাকে ধরতে এখন পর্যন্ত কয়েকবার অভিযান চালানো হয়েছে। তবে তিনি পালিয়ে গেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৭ বার পড়া হয়েছে