ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অপ্রতিম হত্যার বিচার তিন মাসে শেষ করার আহ্বান এমপি মনিরুলের বিএনপি পানি খাবে, কিন্ত ঘোলা করে খাবে লন্ডন ইভেন্টে নজর কাড়লেন ইংল্যান্ডের তারকা অ্যাথলেট ‘২০২৯ সালে ৬ লেনের ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষের লক্ষ্য’ কুমিল্লাতে চাকরি করতে আসছি এটাই কি আমার অন্যায়: অপ্রতিমের মা ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি- দিতাম’ ফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোর সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি! ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ

লন্ডন ইভেন্টে নজর কাড়লেন ইংল্যান্ডের তারকা অ্যাথলেট

নিজস্ব সংবাদ :

অ্যাথলোস লন্ডন ইভেন্টে নারীদের ৮০০ মিটার ট্র্যাকে ঝড় তুলে সবার নজর কেড়েছেন ইংল্যান্ডের কিলি হজকিনসন। নাইকির কাস্টম বডিস্যুটে ‘ক্যাটওম্যান’ সাজে ট্র্যাকে নেমে আলোড়ন তুলেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন এই তারকা। গত শুক্রবার উত্তর লন্ডনের কানায় কানায় পূর্ণ স্টোনএক্স স্টেডিয়ামে মূল আকর্ষণে পরিণত হন তিনি।

লম্বা হাতা, ব্যাকলেস প্যানেল, পনিটেইল স্লট এবং হুডযুক্ত একটি অল-ব্ল্যাক অ্যারোডাইনামিক স্পিডস্যুট ও চোখে কালো চশমা পরে ট্র্যাকে নামেন মধ্য-দূরত্বের এই দৌড়বিদ। পোশাকের পাশাপাশি দৌড়েও সাফল্য ধরে রেখে অ্যাথলোস মিটে নতুন রেকর্ড গড়েন এই তারকা অ্যাথলেট। খবর দ্য গার্ডিয়ান

সুইজারল্যান্ডের অ্যাথলেট ভ্যালেন্টিনা রোসামিলিয়াকে ২ সেকেন্ডেরও বেশি ব্যবধানে পেছনে ফেলে, ১ মিনিট ৫৬.৪০ সেকেন্ডে জয়ের পর হজকিনসন বলেন, ‘আমার মনে হয় এটি ফ্যাশন, গতি এবং বিজ্ঞানের এমন এক মিশ্রণ যা সম্ভবত অ্যাথলেটিক্সের ভবিষ্যৎ পথ তৈরি করছে।

আমরা নিশ্চিত ছিলাম না যে এটি কখন পরব। তবে এখন মনে হচ্ছে, নারীদের গ্ল্যামার আর তাদের দিকে সবার নজর কেড়ে নেওয়ার এই বিশেষ নারী ইভেন্টটিই ছিল এর জন্য একদম উপযুক্ত যোগ করেন তিনি।

নাইকির সঙ্গে এক বছর ধরে গোপনে তৈরি করা এই পোশাকটি মূলত ২০০০ সালের সিডনি অলিম্পিকে ক্যাথি ফ্রিম্যানের কিংবদন্তি হুডযুক্ত বডিস্যুট থেকে অনুপ্রাণিত।

খেতাব ধরে রাখার মাধ্যমে তিনি একটি ঐতিহ্যবাহী টিফানি অ্যান্ড কোং সিলভার ক্রাউন (মুকুট) লাভ করেন এবং ৬৫হাজার ডলার (প্রায় ৪৮,৫০০ পাউন্ড) প্রাইজমানি জিতে নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ বার পড়া হয়েছে