ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অবশেষে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল বাড়ল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২ ফেঞ্চুগঞ্জে ভিডিও ঘিরে বিতর্ক, সেই শিক্ষিকার পাশে সহকর্মীরা নতুন কুঁড়ি স্পোর্টস: বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী ‘চ্যাম্পিয়ন হতে না পারাটা কষ্টের, আরো কিছুদিন যন্ত্রণাটা থাকবে’ ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্ক ফোর্স গঠন করলেন মোদি বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেটি বাস্তবায়ন করে: স্বেচ্ছাসেবক দলের সভাপতি

‘চ্যাম্পিয়ন হতে না পারাটা কষ্টের, আরো কিছুদিন যন্ত্রণাটা থাকবে’

নিজস্ব সংবাদ :

২০২৬ বিশ্বকাপ শুরুটা ভালো হলেও শেষটায় হতাশা নিয়ে ফিরেছে ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে দিদিয়ের দেশমের দল।

দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে, ওলিসে, দুয়েরা নিষ্প্রভ ছিলেন সেমিতে। এই পারফরম্যান্সের পরে প্রথমবার মুখ খুললেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের সেমিতে বিদায়ের পরে সমর্থকদের উদ্দেশে এক বার্তা দিয়েছেন তিনি। সব সময় পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তায় এমবাপ্পে বলেছেন, বিশ্বকাপ জিততে না পারার কষ্ট এখনো তাঁকে তাড়া করে বেড়াচ্ছে।

সোমবার নিজের স্যোশাল প্ল্যাটফর্মে এক বার্তায় এমবাপ্পে লেখেন, ‘ধন্যবাদ। এমন একটা মাস কাটালাম যেখানে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলাম। ফ্রান্সের জার্সি গায়ে খেলতে পেরে আমরা গর্বিত। মাঠে যতটা আবেগ নিয়ে আমরা খেলেছি, টিভির পর্দার সামনে কিংবা গ্যালারিতে থাকা সমর্থকদের মধ্যেও একই আবেগ দেখেছি।

তবে বিশ্বকাপ জিততে না পারার হতাশা লুকায়নি ফ্রান্স অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা দলগতভাবে খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি। এটা খুব কষ্টের এবং এই যন্ত্রণা আরো কিছুদিন থাকবে। আমি আপনাদের কাছে সেটা লুকাতে চাইনি। হয়তো আপনাদের আরো ভালো একটা পরিসমাপ্তি উপহার দিতে পারতাম।

কিন্তু গল্প কিভাবে এগোবে, সেটা সব সময়ে আমাদের হাতে থাকে না। আমরা আমাদের সর্বস্ব দিয়েছি, এটুকুই বলতে পারি।’

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে টুর্নামেন্ট শেষ করেন এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই সাফল্যের কৃতিত্ব তিনি নিতে চাননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
৫ বার পড়া হয়েছে