ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্ক ফোর্স গঠন করলেন মোদি বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেটি বাস্তবায়ন করে: স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান সাবেক প্রতিমন্ত্রী পলক বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ককরোচদের যে ৩ দাবি মেনে নিল মোদি সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার জুলাই সনদ বাস্তবায়ন না হলে পাঁচ বছরও টিকবে না সরকার: নাহিদ ইসলাম বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্ক ফোর্স গঠন করলেন মোদি

নিজস্ব সংবাদ :

ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের জন্য একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জানিয়েছেন, প্রযুক্তিবিদ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তরা বর্তমানে কারাগারে রয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিজেপি নেতা প্রহ্লাদ জোশি নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। দেশজুড়ে এক মাসের বেশি সময় ধরে চলা সিজেপির নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের পর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

প্রহ্লাদ জোশি শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।

এদিকে, মুম্বাইয়ে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে শিক্ষার্থী আন্দোলনের সাফল্য উদ্‌যাপনে বিজয় মিছিলের নেতৃত্ব দেন।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লিতেও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সিজেপি তাদের সব দাবি পূরণ হয়েছে বলে দাবি করে দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করেছে। দিল্লি মেট্রোর সব স্টেশনও পুনরায় চালু করা হয়েছে।

শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর আন্দোলনস্থলে পৌঁছানোর পর যন্তর মন্তরে উল্লাস শুরু হয়। দেশাত্মবোধক গান, স্লোগান ও নাচের মাধ্যমে আন্দোলনকারীরা এটিকে বড় সাফল্য হিসেবে উদ্‌যাপন করেন।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, এটি বড় বিজয়। এটি প্রমাণ করে যে দেশ সংবিধান অনুযায়ী চলে। তবে এটি কেবল শুরু। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, এই সাফল্যকে কোনো ব্যক্তিকেন্দ্রিক বিজয় হিসেবে দেখা উচিত নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
৯ বার পড়া হয়েছে