ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ককরোচদের যে ৩ দাবি মেনে নিল মোদি সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার জুলাই সনদ বাস্তবায়ন না হলে পাঁচ বছরও টিকবে না সরকার: নাহিদ ইসলাম বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি এবার বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাহানি ৩’-এর নায়িকা ইয়ামি গৌতম দেশের শিকড় সন্ধানী ‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুুরে যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক শিক্ষামন্ত্রীর পদত্যাগেও বিক্ষোভ ছাড়ছে না ককরোচ পার্টি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

নিজস্ব সংবাদ :

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দল ‘কোকরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলটি জানিয়েছে, সরকার তাদের সব দাবি মেনে নেওয়ায় দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে।

আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির নেতৃত্বে দেশজুড়ে শিক্ষার্থীরা এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে আসছিল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শনিবার সন্ধ্যায় সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, সরকার আশ্বাস দিয়েছে যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না। এছাড়া, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত নিয়ম ও বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দিয়েছে সরকার।

এর আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল আন্দোলনকারীদের প্রধান দাবি। সেই দাবি পূরণ হওয়ার পর এবং বাকি দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সিজেপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১৯ বার পড়া হয়েছে