ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ককরোচদের যে ৩ দাবি মেনে নিল মোদি সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার জুলাই সনদ বাস্তবায়ন না হলে পাঁচ বছরও টিকবে না সরকার: নাহিদ ইসলাম বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি এবার বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাহানি ৩’-এর নায়িকা ইয়ামি গৌতম দেশের শিকড় সন্ধানী ‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুুরে যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক শিক্ষামন্ত্রীর পদত্যাগেও বিক্ষোভ ছাড়ছে না ককরোচ পার্টি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে পাঁচ বছরও টিকবে না সরকার: নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ :

গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের উদ্যোগ না নিলে বর্তমান সরকার পূর্ণ পাঁচ বছরের মেয়াদ সম্পন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (২৫ জুলাই) সিলেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশ দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সরকার যদি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে তাদের পক্ষে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করা সম্ভব হবে না।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করে দীর্ঘমেয়াদে সরকার পরিচালনা করবেন, নাকি তা উপেক্ষা করে অন্য দেশের শাসকদের মতো পরিণতির মুখোমুখি হবেন—সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

বক্তৃতার শুরুতে তিনি ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেখানে একজন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। জুলাই আন্দোলনের পর বিশ্বের বিভিন্ন দেশে সরকারগুলো ছাত্র-জনতার প্রতি আরও সংবেদনশীল হলেও বাংলাদেশে সরকার বিপরীত অবস্থান নিয়েছে। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সেই জনরায়কে গুরুত্ব দিচ্ছে না।

নাহিদ ইসলাম বলেন, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নিজেদের ভেতরে কোনো সংস্কার করেনি এবং রাষ্ট্রীয় সংস্কারের ন্যূনতম ঐকমত্য থেকেও সরে এসেছে।

তিনি বলেন, জুলাই আন্দোলন, ছাত্র-তরুণদের ভূমিকা এবং হাজারো মানুষের আত্মত্যাগ ভুলে গেলে এর রাজনৈতিক মূল্য বিএনপি ও তাদের সরকারকেই দিতে হবে।

সংবিধান সংস্কার নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেবল সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সম্ভব নয়। এজন্য সংস্কার পরিষদ বা গণপরিষদের প্রয়োজন বলে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়েছিল। তবে নির্বাচনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসে শুধু সংশোধনের কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিএনপির ৩১ দফাকে জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের দলগুলোর প্রধানরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
৭ বার পড়া হয়েছে