ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ককরোচদের যে ৩ দাবি মেনে নিল মোদি সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার জুলাই সনদ বাস্তবায়ন না হলে পাঁচ বছরও টিকবে না সরকার: নাহিদ ইসলাম বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি এবার বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাহানি ৩’-এর নায়িকা ইয়ামি গৌতম দেশের শিকড় সন্ধানী ‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুুরে যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক শিক্ষামন্ত্রীর পদত্যাগেও বিক্ষোভ ছাড়ছে না ককরোচ পার্টি

এবার বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাহানি ৩’-এর নায়িকা ইয়ামি গৌতম

নিজস্ব সংবাদ :

বলিউডের জনপ্রিয় থ্রিলার সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’ আবারও বড় পর্দায় ফিরছে নতুন গল্প নিয়ে। এই সিরিজের তৃতীয় সিনেমা ‘কাহানি ৩’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম।

ছবিটি পরিচালনা করবেন ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই পর্বের পরিচালক সুজয় ঘোষ।

পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, ‘কাহানি ৩’ এখন প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। অর্থাৎ শুটিং শুরুর আগে ছবির গল্প, অভিনয়শিল্পী, শুটিং পরিকল্পনা এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করার কাজ চলছে। নির্মাতারা শিগগিরই শুটিংয়ের সময়সূচি ঠিক করবেন বলে জানা গেছে।

এর আগে ‘কাহানি’ সিরিজের প্রথম দুই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। তবে ‘কাহানি ৩’ আগের দুই সিনেমার সরাসরি পরবর্তী গল্প হবে না। এটি হবে সম্পূর্ণ নতুন একটি গল্প। তবে আগের সিনেমাগুলোর মতোই রহস্য, উত্তেজনা এবং সাসপেন্সের আবহ থাকবে।

একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি ৩’ একেবারেই নতুন একটি গল্প। তবে এই ফ্র্যাঞ্চাইজির যে বিশেষ আকর্ষণ, সেটি ধরে রেখেই নতুন গল্প তৈরি করা হচ্ছে। ইয়ামি গৌতমের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য একটি শক্তিশালী চরিত্র তৈরি করা হয়েছে।

সূত্র আরো জানিয়েছে, পরিচালক সুজয় ঘোষ ‘কাহানি’র জগতকে নতুনভাবে উপস্থাপন করার জন্য কাজ করছেন। তিনি চান, নতুন সিনেমাটি যেন দর্শকদের কাছে নতুন মনে হয়, আবার একই সঙ্গে আগের সিনেমাগুলোর সেই পরিচিত রহস্য ও আবেগও ধরে রাখে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমাটি বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিল। বিদ্যা বালানের অসাধারণ অভিনয়, রহস্যে ভরা গল্প এবং শেষ মুহূর্তের চমকের কারণে সিনেমাটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি ২’, যেখানে আবারও প্রশংসিত হয় বিদ্যা বালানের অভিনয়।

পরিচালক সুজয় ঘোষ রহস্য, সাসপেন্স এবং আবেগনির্ভর গল্প তৈরির জন্য পরিচিত। ‘কাহানি’ সিরিজের প্রথম দুই সিনেমার সাফল্যের পর তার আবারও পরিচালনায় ফেরা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১৪ বার পড়া হয়েছে