ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

নিজস্ব সংবাদ :

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমাতে ক্যামিও দিতে দেখা গেছে আফরান নিশোকে। এরপর আর নতুন কোনো কাজে পাওয়া যায়নি। তবে ঘোষণা এসেছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এর মধ্যেই খবর, আফরান নিশোর পায়ের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

যার কারণে আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না। এমনটা নিজেই জানিয়েছেন ‘সুড়ঙ্গ’ অভিনেতা। গতকাল শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন নিশো।

‘সুড়ঙ্গ ২’ কবে আসবে?, অনুষ্ঠানে উপস্থিত এক শিক্ষার্থীর এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের হাঁটুর সমস্যার কথা সামনে আনেন তিনি।
এসময় আফরান নিশো বলেন, “‘সুড়ঙ্গ ২’ কবে আসবে সেটা নির্মাতা রাফী (রায়হান) জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবন যাপন করতে হলে আমাকে একটা হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

এরপর তিনি বলেন, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।’

এদিকে সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিরিজ ‘আঁকা’। সিরিজটিতে আফরান নিশোর সঙ্গে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে