ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘বাজে চরিত্রে অভিনয় করেছি, কিন্তু নেতাদের মতো খারাপ নই’ প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস শানাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার পাকিস্তানের যে শহরে তৈরি হয় বিশ্বের ৭০% ফুটবল ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩ জন প্রেষণে বদলি, শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে মাধবপুরে মানববন্ধন ফিরে এসেছি মানুষের কাছে, বাংলাদেশের জন্য কাজ করতে: মির্জা আব্বাস স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির ‘সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯’

‌‌‌‘জনগণের আস্থা অটুট রাখতে দায়িত্বশীল আচরণের কোনো বিকল্প নেই’

নিজস্ব সংবাদ :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, ‘নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে ও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। জনগণের আস্থা অটুট রাখতে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীল আচরণের কোনো বিকল্প নেই।’

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ‘জনগণের আস্থা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল আচরণ করতে হবে।

কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হলে তা নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গুজব বা অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।

তিনি আরো বলেন, ‘এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৭১ বার পড়া হয়েছে