ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘বাজে চরিত্রে অভিনয় করেছি, কিন্তু নেতাদের মতো খারাপ নই’ প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস শানাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার পাকিস্তানের যে শহরে তৈরি হয় বিশ্বের ৭০% ফুটবল ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩ জন প্রেষণে বদলি, শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে মাধবপুরে মানববন্ধন ফিরে এসেছি মানুষের কাছে, বাংলাদেশের জন্য কাজ করতে: মির্জা আব্বাস স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির ‘সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯’

যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১৬

নিজস্ব সংবাদ :

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা সবাই বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত নার্স মো. বোরহান উদ্দিন জানান, হাসপাতালে ১২ জনের মরদেহ রাখা হয়েছে। এছাড়া ৪ জন আহত রোগী ভর্তি আছেন এবং আরো প্রায় ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

হাসপাতালে ভর্তি আহত যাত্রী ওমর ফারুক বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করি। পরে দেখি বাসটি দুমড়ে-মুচড়ে গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৪৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৭৭ বার পড়া হয়েছে