ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগের কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব সংবাদ :

আগের কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তিনি ছিলেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পুরনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে জানানো হয়, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। অবশ্য এখনো তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ চলতি মাসে বা আগামী মাসে নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যেতে পারেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
১৪ বার পড়া হয়েছে