ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব সংবাদ :

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

কুষ্টিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই ও অটোরিকশা চালক জাকারিয়া সরকার (৪০) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮)। এছাড়া এক নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সরাসরি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ‘দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আটক করা হয়েছে।

তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুষ্টিয়া সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরদেশ আলী জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে