ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু: আসামির জামিন

নিজস্ব সংবাদ :

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে বগুড়ার এক প্রধান শিক্ষকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী আসামির পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলাটির পুলিশ রিপোর্ট জমা দেয়া পর্যন্ত এই আসামির জামিন মঞ্জুর করেন। এই আসামির বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকায় আশা করি খুব শীঘ্রই কারামুক্ত হবেন।’

তিনি আরও বলেন, ‘প্রথমে যে মোটরসাইকেলটি আটক করা হয়েছিল সেটার মালিক আসামি মো. রাকিব হোসেন। কিন্তু প্রকৃতি পক্ষে ছিনতাই করার সময় এই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়নি। ঘটনার সময় সেটা গ্যারেজে ছিল। সেই সিসিটিভি ফুটেজও রয়েছে। পরবর্তীতে ছিনতাইয়ের সময় ব্যবহৃত আসল মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। শুধুমাত্র হয়রানি করার জন্য এই আসামিকে এই মামলায় জড়ানো হয়েছিল।’

জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি সম্পূর্ণ নির্দোষ, তাকে এই মামলায় হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে জড়িয়েছে। আসামি ঘটনার সঙ্গে জড়িত নয়। ছিনতাইয়ের ঘটনায় যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেটা তার না। আসামির কাছ থেকে ছিনতাইয়ের কোনো মালামাল উদ্ধার হয়নি। শুধুমাত্র মিডিয়া ট্রাইয়ালের কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আসামির যে কোনো শর্তে জামিনের প্রার্থনা করছি।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

পরবর্তীতে, তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
১০ বার পড়া হয়েছে