ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ভারত সফর নিয়ে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নিজস্ব সংবাদ :

তারেক রহমানের ভারত সফর নিয়ে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা একটার দিকে তাদের মধ্যে বৈঠক হয়।

দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান সম্পর্কে বার্তা দিতেই দীনেশ ত্রিবেদী দিল্লি গেছেন।

সোমবার রাতে ঢাকার একটি ফ্লাইটে দিল্লিতে পৌঁছান ভারতের হাইকমিশনার। তবে তার এই সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

দীনেশ ত্রিবেদী ভারতের একজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত কূটনীতিক। গত এপ্রিলে তাকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ভারতের সাবেক রেলমন্ত্রী এবং দীর্ঘদিনের রাজনীতিক।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। গত ৩০ সেপ্টেম্বর দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফর হবে, তবে এ সফরের তারিখ নিয়ে এখনো আলোচনা হয়নি। দুই দেশের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সময় দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছিলেন।

দুই দেশের সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয়ও আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি, পানি বণ্টন ও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যু। গত ৩ অক্টোবর দীনেশ ত্রিবেদী বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব বিষয় অমীমাংসিত রয়েছে, সেগুলো নিয়ে নিয়মিত আলোচনা, পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে এগোনো প্রয়োজন।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দীনেশ ত্রিবেদী সম্প্রতি বলেছেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
৭ বার পড়া হয়েছে