ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিব

নিজস্ব সংবাদ :

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন চার মন্ত্রীসহ ৩৫ জন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বিস্তারিত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেবেন।

পররাষ্ট্রসচিবের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সফরসঙ্গীদের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয় তুলে ধরবেন।

সফরসূচি অনুযায়ী, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও সুশাসন প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ মোট পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ দুটি সাইডলাইন ইভেন্টের আয়োজন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয় যোগ-বিয়োগ হতে পারে।

পররাষ্ট্রসচিব বলেন, সরকারপ্রধান হিসেবে এটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অংশগ্রহণ। একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে