ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

নিজস্ব সংবাদ :

৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ ও জনসচেতনতা তৈরি করতে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি দিয়েছে ১১ দল। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মগবাজারের সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে ১ থেকে ১৫ জুলাই জেলা শহরগুলোতে সেমিনার; ২৩,২৪,২৫ চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন। জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ ও ৫ আগস্ট সারাদেশে জেলা, উপজেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

সংবাদ সম্মেলন হামিদুর রহমান আযাদ বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার এক দলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার সব ব্যবস্থা করেছে বিএনপি।

ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিটর বসিয়ে বিচার বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছে। দেশের শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার ভূলুণ্ঠিত করেছে তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১৬ বার পড়া হয়েছে