ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রিজভী

নিজস্ব সংবাদ :

জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রিজভী

জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (২৪ জুন) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, মিথ্যা অপপ্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষ করে এ কর্মকাণ্ড করছে, যা আমাদের ইতিহাস-ঐতিহ্যের বিপরীত।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে এবং এটি নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। বাংলাদেশের উন্মুক্ততা (ওপেননেস) নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ও বুদ্ধিজীবীরা সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করে। এখানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সরকার সজাগ রয়েছে এবং জনগণও সচেতন।

চীনের সঙ্গে বাংলাদেশের, বিশেষ করে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে চীনের সঙ্গে সম্পর্ক শুরু হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে তা ঐতিহাসিক পর্যায়ে পৌঁছায়।

তিনি আরও বলেন, তারেক রহমান তার টিমসহ চীন সফরে রয়েছেন। এ সফরে জনগণের প্রত্যাশা চীনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি ও সম্পর্ক আরও শক্তিশালী হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
১৩ বার পড়া হয়েছে