ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ :

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের শাহিনুর বেগম এবং তার দুই মেয়ে সায়মা আক্তার ও ইকরা। তারা ওই বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেম সংক্রান্ত বিরোধ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
৯ বার পড়া হয়েছে