ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে বাস চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে যাত্রীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যের মূল্য বাড়ানো হচ্ছে: জামায়াত আমির সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে নেই বাধা ‘গত ১৭ বছর পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে’ জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা ইরান যুদ্ধের ধাক্কায় চাপের মধ্যেই চীন সফরে ট্রাম্প ‘জুলাই গণ-অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে’ ‌‘হামের টিকা কেন কেনা হয়নি তদন্তে কমিটি হবে’ বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধের ধাক্কায় চাপের মধ্যেই চীন সফরে ট্রাম্প

নিজস্ব সংবাদ :

ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া রাজনৈতিক ও জনমতের চাপের মধ্যেই চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তার মূল লক্ষ্য হবে কূটনৈতিক ও অর্থনৈতিক কিছু সাফল্য অর্জন করে অভ্যন্তরীণ চাপ কিছুটা কমানো।

আজ ১২ মে মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আগামী ১৪ ও ১৫ মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত বছরের অক্টোবর থেকে বাণিজ্য যুদ্ধ সাময়িকভাবে স্থগিত থাকার পর এটি দুই নেতার মধ্যে প্রথম সরাসরি বৈঠক।

একসময় চীনের ওপর কঠোর শুল্ক আরোপ করে বড় ধরনের চাপ তৈরির যে কৌশল ট্রাম্প নিয়েছিলেন, তা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আদালতের রায় ও আন্তর্জাতিক চাপের কারণে সেই অবস্থান থেকে সরে এসে এখন সীমিত কিছু বাণিজ্য চুক্তি যেমন সয়াবিন, গরুর মাংস ও বিমান কেনাবেচা নিয়ে সমঝোতার দিকে এগোতে হচ্ছে।

চীন সফরে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি ও ব্যবসা খাতের শীর্ষ ব্যক্তিরাও থাকবেন। তাদের মধ্যে রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক এবং অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তবে ২০১৭ সালের সফরের তুলনায় এবার ব্যবসায়িক প্রতিনিধিদল ছোট বলে জানা গেছে। বৈঠকে বাণিজ্য ছাড়াও তাইওয়ান ইস্যু এবং আটক মার্কিন নাগরিকদের বিষয়ও আলোচনায় আসতে পারে। পাশাপাশি ইরান সংকট নিরসনে চীনের সহযোগিতা চাইতে পারেন ট্রাম্প।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের তুলনায় চীন এখন বেশি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে বাণিজ্য ও কূটনৈতিক চাপ মোকাবেলায় নিজেদের অবস্থান শক্ত করেছে বেইজিং। আবার ইরান ইস্যুতে সামরিক ও কূটনৈতিক চাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক সিদ্ধান্তের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে বলেও বিভিন্ন জরিপে উঠে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
১ বার পড়া হয়েছে