ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারির ১০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১১২ কোটি ডলার

নিজস্ব সংবাদ :

জানুয়ারির ১০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১১২ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৭০ লাখ বা ১ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৭০ ডলার।

আর গত বছরের একই সময়ে এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
আর ১০ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ৫ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭৩৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ শতাংশ।

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
১৩২ বার পড়া হয়েছে