ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী

ঢাকায় আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আলী আজমত

নিজস্ব সংবাদ :

ঢাকায় আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আলী আজমত

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আলি আজমত। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকভরা কনসার্টের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‌‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি সবার সঙ্গে দেখা হবে।’

এবারই প্রথমবারের মতো ঢাকায় একক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

কনসার্টের নাম রাখা হয়েছে— ‘আলি আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। তবে আয়োজক, স্থান ও তারিখ—এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বাংলাদেশে এর আগে দুইবার গান পরিবেশন করেছেন এই তারকা। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে মাতিয়েছিলেন তিনি।

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’-এর অন্যতম সদস্য আলি আজমত। ১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত এ ব্যান্ডে থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরিচিত হন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। পরবর্তীতে ২০০৬ সালে তিনি ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ড গড়ে তোলেন এবং এককভাবেও সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
২০৮ বার পড়া হয়েছে