ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের সিলেটে বাসায় মিলল চিকিৎসকের ঝুলন্ত মরদেহ হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত ১৪ পিংক বাসের অর্ধেকেরই আয়ুষ্কাল শেষ ‘কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার না করলে করুণ পরিণাম হবে’ যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটে অচল ১৫ কিলোমিটার ইরান যুদ্ধ দেখিয়েছে যে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা যথেষ্ট নয়: কাতার কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী: দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে জিরো টলারেন্স

নিজস্ব সংবাদ :

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাসেবার মান সরাসরি পর্যবেক্ষণে আজ বুধবার সকালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সকাল ৯টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের পুরাতন ভবনের কয়েকটি ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট সরেজমিন ঘুরে দেখেন। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। রোগীর তুলনায় আমাদের সুযোগ-সুবিধা ও ফ্যাসিলিটি অপ্রতুল। পর্যাপ্ত ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফের সংকট রয়েছে, যা সেবার মান বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি জানান, আগের তুলনায় তেলাপোকার উপদ্রব কমেছে। তবে রোগীরা এখনও প্রয়োজনীয় সব ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। অ্যানেস্থেশিয়া চিকিৎসকের স্বল্পতা এবং অপারেশন থিয়েটারগুলোর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী।

পরিচ্ছন্নতা ও লিনেন ব্যবস্থাপনায় অবহেলার প্রমাণ পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসপাতালের বেডশিটসহ অন্যান্য কাপড় যথাযথভাবে পরিষ্কার না হওয়ায় পরিচালককে কড়া নির্দেশনা দেন। নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্টদের বিল কেটে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একটি বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না। ট্রলি ভাড়া দিয়ে রোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার সুযোগও থাকবে না। দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
১১৩ বার পড়া হয়েছে