ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চায়ের আড্ডায় জাইমা রহমান, শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা হবিগঞ্জে গণঅধিকার পরিষদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

জনগণের ওপর পিআর পদ্ধতি চাপিয়ে দেবেন না : জাহিদ হোসেন

নিজস্ব সংবাদ :

পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনগণকে কোন অবস্থাতেই অবহেলার চেষ্টা করবেন না। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনে কাদেরকে দায়িত্ব দেবে। কোনো অবস্থাতেই জনগণের ওপর কোনো মতামত, কোনো পিআর চাপিয়ে দেবেন না। দেশের সংবিধান অনুয়ায়ী সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের কথা লেখা আছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ এ এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, পৃথিবীর গণতান্ত্রিক দেশ অনেক আছে, যেমন গ্রেট বৃটেন কোথায় সেদেশে কি আপনার পিআর এর প্র্যাকটিস হয়? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় শুধু দক্ষিণ ইন্ডিয়ায় অনেক প্রদেশ আছে এর মধ্যে মাত্র তিনটি প্রদেশে পিআর প্রাকটিস করে। তাও নিম্ন কক্ষে করে না। ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশে তারা তো করে না? তাই আজকে যারা পিআর পদ্ধতি চান, খুব ভালো কথা।

তাহলে জনগণের কাছে যান জনগণকে বোঝান জনগণ যদি মেনে নেয়—আলহামদুলিল্লাহ। জনগণ যেটি রায় দেবে সবাই মেনে নেবেন। সেই অনুযায়ী হবে।
তিনি বলেন, আমাদের জানতে ইচ্ছা করে যে, বাংলাদেশের সংবিধানে কোথাও কি স্বৈরাচার হওয়ার কথা কী লেখা ছিল? কিন্তু সংবিধানের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে, যারা দিনের ভোট রাতে করেছেন।

যারা বিনা ভোটে নির্বাচন করেছেন। যারা ডামি নির্বাচন করেছেন। জনগণকে দেশের মালিক মনে না করে খালি আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য আর প্রশাসন আর বিচার মন্ত্রণালয়ের কিছু সংখ্যক মানুষকে কবজা করে দেশ শাসন করার চেষ্টা করেছেন। দেশটাকে নিজের পৈত্রিক সম্পত্তির মতো ব্যবহার করার চেষ্টা করেছেন, দোষ তো তাদের? দোষ তো সংবিধানের নয়? সংবিধানে তো ভাল ভাল কথা লেখা ছিল।

মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সম্মেলনের উদ্বোধক মো. ফয়জুল করিম ময়ুন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
১৭২ বার পড়া হয়েছে