ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চায়ের আড্ডায় জাইমা রহমান, শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা হবিগঞ্জে গণঅধিকার পরিষদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান দলটি থেকে পদত্যাগ করে প্রায় ৩০০ নেতাকর্মীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার গণঅধিকার পরিষদের বহু নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে অন্তর্ভুক্ত হন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুরে অবস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ–৩ আসনের এমপি প্রার্থী কাজী মহসিন আহমদের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবযোগদানকারীদের দলে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান অ্যাডভোকেট আশরাফুল বারী নোমানসহ নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অ্যাডভোকেট নোমান একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে প্রায় ৩০০ নেতাকর্মীর যোগদানের ফলে হবিগঞ্জ জেলায় জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। আগামীর রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নবযোগদানকারীদের পক্ষ থেকে বলা হয়, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও দেশ গঠনের লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের সকল কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অঙ্গীকারও করেন তারা।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে দলবদল ও নতুন সমীকরণ সৃষ্টি হওয়ায় স্থানীয় রাজনীতিতে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
১০ বার পড়া হয়েছে