ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০তম এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

নিজস্ব সংবাদ :

২০তম এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

জাপানের আইচি-নাগয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স ইভেন্টে বাংলাদেশের জন্য শুভসূচনা করেছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। পুরুষদের বহুল কাঙ্ক্ষিত ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে স্থান করে নিয়েছেন তিনি।

জাপানের নাগয়া সিটির ঐতিহ্যবাহী মিজুহো পার্ক অ্যাথলেটিক্স স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল ৫:৪০মিনিটে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টের রাউন্ড ১-এ হিট ৫-এ ট্র্যাকে নামেন ইমরানুর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই হিটে তিনি ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে ৪র্থ স্থান অর্জন করেন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রাথমিক পর্বের ৬টি হিটের প্রতিটিতে ১ম থেকে ৩য় হওয়া মোট ১৮ জন স্প্রিন্টার সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেন।

সেমিফাইনালের ৩টি হিটে ২৪ জন প্রতিযোগী অংশ নেবেন বিধায়, বাকি ৬টি স্থানের জন্য হিটগুলোতে সেরা টাইমিং অর্জনকারীদের মধ্য থেকে নির্বাচন করা হয়। সেখানে নিজের সেরা দ্রুততম টাইমিংয়ের ওপর ভর করে কোয়ালিফাই করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন ইমরানুর রহমান।

আগামীকাল বিকাল ৪:৪৯ মিনিটে (বাংলাদেশ সময়) সেমিফাইনালের ৩য় হিটে ২নং লেনে দৌড়াবেন।

বাংলাদেশের অ্যাথলেটিক্স অঙ্গনের জন্য এই সাফল্য অত্যন্ত গৌরবময়। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে ইমরানুর রহমানের এই পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং সেমিফাইনালে তাঁর আরও ভালো পারফরম্যান্সের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৩ বার পড়া হয়েছে