ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছিল, ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসি’র অর্থায়নে একটি প্রতিনিধি দল ফ্লোরিডায় গিয়ে মশক নিধনের আধুনিক কার্যক্রম পরিদর্শন করবে।

প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যালোচনার পর এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি–১ জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, প্রস্তাবটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

এর আগে স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছিল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ পাঁচজন কর্মকর্তা মশক নিধন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
২৩ বার পড়া হয়েছে