ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানিকপুরে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সোহাগ মিয়ার প্রতিবাদ ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করেনি: গভর্নর ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে রবিবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রিতো আর নেই তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ সিবলীর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর

নিজস্ব সংবাদ :

সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ২৬ জনে দাঁড়াল।

শিশু দুটি হলেন- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আকরামুল (৯ মাস) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে সাইফান (৮ মাস)।

শিশু আকরামুল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাইফান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়। একই সঙ্গে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১২২ জন রোগী ভর্তি হয়েছেন।

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সর্বোচ্চ ৫৪ জন ভর্তি আছেন। রোববার স্বাস্থ্য সিলেট বিভাগীয় কার্যালয়ের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেটে হাম ও হামের উপসর্গে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ২৩ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৩ শিশু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
৩৫ বার পড়া হয়েছে